1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বড় আকারের হামলা করলে ইসরাইলের কিছুই থাকতো না - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বড় আকারের হামলা করলে ইসরাইলের কিছুই থাকতো না

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ২:৫৪ পিএম
শেয়ার করুন

ইসরাইলে ইরানের হামলাকে ‘সীমিত আকারের’ বর্ণনা করে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি বলেছেন, যদি ইরান বড় কোনো হামলা করতে চাইতো তাহলে জায়নবাদী শাসকগোষ্ঠীর (ইসরাইল) কিছুই অবশিষ্ট থাকতো না। ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন, এই হামলার জবাবে ইসরাইল যদি ‘ক্ষুদ্রাতিক্ষুদ্র আক্রমণ’ও চালায় ইরানে, তাহলে তার জবাব হবে বিশাল ও কঠোর।

ইরান ও ইসরাইল সংকট নিয়ে মধ্যপ্রাচ্যে যখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি বিরাজ করছে তখন ইব্রাহিম রইসি এই হুংকার দিলেন। বুধবার তিনি ইরানের রেভ্যুলুশনারি গার্ডের বার্ষিক প্যারেডে ভাষণে এ সতর্কতা উচ্চারণ করেন। উল্লেখ্য, সব পক্ষ থেকে বিরত থাকার আহ্বান জানানো হলেও ইরানি হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইসরাইল। এমন এক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট রইসি ইসরাইলে ইরানের সরাসরি হামলার প্রশংসা করেন। এই হামলার নাম দেয়া হয়েছে ‘ট্রু প্রমিজ’। একই সঙ্গে ইসরাইল থেকে সম্প্রতি যে হুমকি দেয়া হচ্ছে তার জবাব কঠোর ও অগ্নিঝরা হবে বলে পুনর্ব্যক্ত করেন তিনি। ১৩ই এপ্রিল ইসরাইলে ইরানের চালানো ‘অপারেশন আল আকসা ফ্লাড’ প্রসঙ্গে তিনি বলেন, ওই অপারেশনের পরে বিশ্ববাসী দেখেছে যে, ‘ট্রু প্রমিজ’ ইহুদি রাষ্ট্রের মিথ্যা আধিপত্যকে ধ্বংস করে দিয়েছে।

ইরানের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, ইসরাইল যদি পাল্টা কোনো হামলা করে তাহলে দ্রুততার সঙ্গে তার জবাব দেয়া হবে। প্রেসিডেন্ট রইসির ওয়েবসাইটে বলা হয়েছে যে তিনি বলেছেন, এটা এমন এক সময় যখন ইহুদি রাষ্ট্রটির সমর্থকরা দেখতে পাবে তাদের লুকানো শক্তির কিছুই করার নেই।

ইসরাইলি মিত্রদের প্রতি আঘাত দিয়ে প্রেসিডেন্ট রইসিও বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, যেসব দেশ এই নিষ্ঠুর ও ক্রিমিনাল রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে তারাও তাদের জাতির কাছে লজ্জিত।

এই বিভাগের আরো খবর