1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব‌রিশালে শতাধিক পুলিশ সদস্যদের বিক্ষোভ মিছিল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

ব‌রিশালে শতাধিক পুলিশ সদস্যদের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ১১:৪২ এএম
শেয়ার করুন

ব‌রিশালে শতাধিক পুলিশ সদস্য কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করছেন। নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে বুধবার (৭ আগস্ট) দুপু‌রে সাদাপোশাকে পুলিশ লাইন্সে এ কর্মসূচি পালন করনে তারা।

পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা, থানায় হামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে হামলাকারীদের বিচারের দাবি করে তারা ব‌লেন, তাদের আলাদা পুলিশ কমিশন গঠনের দাবি ছিল দীর্ঘদিনের। তারা রাজনৈতিক প্রভাবের বাইরে কাজ করতে চায়।

পুলিশ মরতে চায় দেশের জন্য এমনটি উল্লেখ ক‌রে তারা ব‌লেন, ‘সরকারি দায়িত্ব পালন করতে গিয়েই হত্যার শিকার হয়েছি। আমা‌দের ছোট ভাইদের ওপর গু‌লি চা‌লি‌য়ে‌ছি। এই ঘটনার পর আমা‌দের প‌রিবার ‌বিষয়‌টি‌কে মে‌নে নি‌তে পার‌ছে না।’

নিহত পুলিশের পরিবারকে ক্ষতিপূরণ এবং তাদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে তারা ব‌লেন, নতুন যারা পুলিশের দায়িত্বে এসেছেন, আশা করব, আমাদের দাবিগুলো তারা শুনবেন।

রাজনৈতিক প্রভাবের বাইরে দেশের জন্য কাজ করতে চাই।

আহতদের উন্নত চিকিৎসার দাবি জানিয়ে তারা বলেন, যারা পুলিশ লাইন্সে আছেন, তারা নিরাপত্তাহীনতায় আছেন। এই অবস্থার অবসান চাই।

পুলিশ হত্যাসহ সব পুলিশি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতিদ্রুত বিচারের আওতায় আনা, পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষত সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান পু‌লিশ সদস‌্যরা।

এই বিভাগের আরো খবর