1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশের সঙ্গে ভারত যেমন সম্পর্ক চায় - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি বর্ষা বিপ্লবের কনসার্টে হট্টগোল ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক-হট্টগোল, বেরিয়ে গেলেন এনসিপি নেতারা প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, ধর্ম বদলে করলেন বিয়ে জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন সাতভিটার সেই ঘরে আজও ফেরেনি আশিক জুলাই সনদের দাবিতে হিলিতে সমাবেশ-গনমিছিল জুলাই গণঅভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য

বাংলাদেশের সঙ্গে ভারত যেমন সম্পর্ক চায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫ ৪:৪৪ পিএম
শেয়ার করুন

সীমান্তে কাঁটাতার ইস্যুতে সম্প্রতি একে অপরের হাইকমিশনারকে তলব করে ঢাকা ও নয়াদিল্লি। এমন অবস্থার মধ্যে ভারত জানাল, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় তারা। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে রণধীর জসওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি। আমাদের পররাষ্ট্র সচিব (বিক্রম মিশ্রি) ঢাকা সফরে গিয়েছিলেন। তিনি জানিয়ে এসেছেন, আমরা ইতিবাচক সম্পর্ক চাই। আমরা ইতিবাচক দিকে এগোতে চাই। আমরা বাংলাদেশ-ভারতের মধ্যে এমন সম্পর্ক চাই যা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। এটি হলো আমরা ইতিবাচক অবস্থান এবং আমাদের এ চাওয়া অব্যাহত আছে।”

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে (ভারপ্রাপ্ত হাইকমিশনার) তলব করে সীমান্ত বেড়া নিয় আমাদের অবস্থান খুবই স্পষ্টভাবে জানিয়েছি। আমরা বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যা বলেছি তা আবারও বলছি, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যক্রম, পাচার, কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশুর বেড়া নির্মাণ করে অপরাধমুক্ত সীমান্ত চাই আমরা। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর।’

এই বিভাগের আরো খবর