1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলার যাত্রা সম্রাজ্ঞী জোৎস্না বিশ্বাসের আজ জন্মদিন - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

বাংলার যাত্রা সম্রাজ্ঞী জোৎস্না বিশ্বাসের আজ জন্মদিন

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ৩:০২ পিএম
শেয়ার করুন

আজ ২ মে যাত্রা সম্রাজ্ঞী জোৎস্না বিশ্বাসের শুভ জন্মদিন। এই খ্যাতনামা শিল্পীর জন্মদিনে জানাই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
জোৎস্না বিশ্বাস – বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন পড়ে না। স্বামী বিখ্যাত নটরাজ অমলেন্দু বিশ্বাস। মেয়ে চলচ্চিত্র ও টেলিভিশনের খ্যাতিমান অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস। ছেলে মিঠু বিশ্বাস একজন নাট্য নির্মাতা।
জোৎস্না বিশ্বাসের জন্ম ২ মে সিরাজগঞ্জে তাঁর পিত্রালয়ে। তবে যাত্রা শিল্পীদের নিয়মিত মহড়া, যাতায়াত এবং থাকা খাওয়ার সুবিধার জন্য নটরাজ অমলেন্দু বিশ্বাস এই শিল্পের আকরভুমি মানিকগঞ্জের জাবরা গ্রামে আলাদা একটি বাড়ি করেছিলেন। সেকারণেই হয়তো জনশ্রুতি আছে যে জোৎস্না বিশ্বাস মানিকগঞ্জের মেয়ে। আসলে মোটেই তা নয়।
শৈশব থেকেই সঙ্গীত ও অভিনয়ে আগ্রহী ছিলেন তিনি। ১৯৬০ সালে শুরু করেছেন তিনি তাঁর অভিনয় জীবন। প্রায় তিনশোটিরও বেশি যাত্রা পালায় অভিনয় করেছেন। নিজ গুণেই অর্জন করেছেন ‘যাত্রা সম্রাজ্ঞী’ উপাধি। মঞ্চের পাশাপাশি অভিনয় করেছেন তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে। লেখালেখি ও গবেষণা করে চলেছেন লোকজ সংস্কৃতি নিয়ে।
মঞ্চ ও যাত্রা শিল্পে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সরকার কর্তৃক তিনি ২০১১ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন।
নওগাঁ।

এই বিভাগের আরো খবর