1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
বাবর আজমকে বিদেশে একাডেমিতে পাঠানোর পরামর্শ মোহাম্মদ ইউসুফের - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজবাড়ীতে মানবপাচারের দায়ে পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে চকরিয়ায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট বাবর আজমকে বিদেশে একাডেমিতে পাঠানোর পরামর্শ মোহাম্মদ ইউসুফের এনসিপির স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল ইসলাম এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ মিরপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্লোরিডায় বিধ্বস্ত ব্যক্তিগত বিমান: পাইলটের শেষ বার্তা ও মর্মান্তিক পরিণতি ১৪ বছর পর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূর লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

বাবর আজমকে বিদেশে একাডেমিতে পাঠানোর পরামর্শ মোহাম্মদ ইউসুফের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১:১৫ পিএম
শেয়ার করুন

ক্রিকেটে দীর্ঘ রানখরা বড় বড় ব্যাটসম্যানের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম বর্তমানে ঠিক এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ঘরের মাঠে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তিনি রীতিমতো সংগ্রাম করেছেন। টুর্নামেন্টের পাঁচ ম্যাচে ২৩.৬০ গড় এবং ৭৪.২১ স্ট্রাইক রেটে বাবর করেছেন মাত্র ১১৮ রান। তার সর্বোচ্চ সংগ্রহ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে করা ৪৫ রান। কোনো ফিফটি না পাওয়ার পাশাপাশি ফাইনালে তিনি শূন্য রানে আউট হয়েছেন। বড় বড় ব্যাটসম্যানও কখনো কখনো রান খুঁজে পান না। কিন্তু সেই রানখরা যখন দীর্ঘ হয়, তখন সমস্যাটা শুধু স্কোরকার্ডে আটকে থাকে না। ফাইনালে তো রানের খাতাই খুলতে পারেননি।

দলের শিরোপা জয় এবং ফাখর জামানের সেঞ্চুরির পাশাপাশি সাদ বেগ ও আরাফাত মিনহাসের অনবদ্য ব্যাটিংয়ে পাকিস্তান ৩২৬ রানের লক্ষ্য টপকে গেলেও বাবরের ব্যক্তিগত ফর্ম নিয়ে দুশ্চিন্তা কমেনি। এই পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ এক অভিনব পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, বাবরের উচিত এখন ঘরোয়া ক্রিকেটে না নেমে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে গিয়ে বিশেষায়িত ব্যাটিং কোচিং নেওয়া। কোথায় যেতে হবে, সেটাও বলেছেন, ‘তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠান। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে চতুর্থ স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন। কথাটা শুধু পরামর্শ দিয়েই শেষ করেননি ইউসুফ। বাবরের সামর্থ্য নিয়েও তাঁর সংশয় নেই।

প্রায় ১৭ হাজার আন্তর্জাতিক রানের মালিক ইউসুফের মতে, টেকনিক্যাল সমস্যার সমাধান না করে প্রথম শ্রেণির ক্রিকেট খেললে বাবরের ক্যারিয়ার ও আত্মবিশ্বাস আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। ইউসুফ আরও উল্লেখ করেছেন, চার বছর আগেও তিনি একই পরামর্শ দিয়েছিলেন। তার বিশ্বাস, সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা পেলে বাবর আবার নিজের সেরা ছন্দে ফিরতে পারবেন কারণ এখনো তিনিই পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। প্রায় ১৭ হাজার আন্তর্জাতিক রান করা ইউসুফ জানেন, একজন ব্যাটসম্যানের কাছে টেকনিক কতটা গুরুত্বপূর্ণ। ইউসুফের কথায় একটা পুরোনো আক্ষেপও আছে। এবার তাই একটু জোর দিয়েই লিখেছেন, ‘চার বছর আগে আমি একই কথা বলেছিলাম, কেউ শোনেনি।

তবে ইউসুফের পরামর্শের বিপরীতে বাবর আজম বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ৩২ বছর বয়সী এই ব্যাটার কায়েদ-ই-আজম ট্রফির জন্য লাহোর হোয়াইটস দলে সুযোগ পেয়েছেন। আগামী ৩ নভেম্বর ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন এফএটিএ দলের মুখোমুখি হবে তার দল। এরপর ৯ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে পাকিস্তানের দুই টেস্টের সিরিজ। জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই সূচির আগে বাবরের ব্যাটিংয়ের ছন্দ ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ।

এখন প্রশ্ন উঠেছে, বাবর কি ঘরোয়া প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণ করবেন নাকি টেকনিকের ভুলগুলো সংশোধনের জন্য বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন? ইউসুফের মতো অভিজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদী সফলতার জন্য টেকনিক্যাল দিকটি শুধরে নেওয়াই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতে পারে।

এই বিভাগের আরো খবর