1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা - আজকের কাগজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে রেস্টুরেন্ট ও দোকানকে জরিমানা ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আটক অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সংসদে গোপন স্থানে ২৪ ঘণ্টার বেশি আটক রাখলেই গুম: চিফ প্রসিকিউটর দুই ধনী দেশ থেকে জাবেদ-নজরুলের নথি দুদকের হাতে ‎নারী নিয়ে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় ববি ছাত্রদলের দুই নেতাকে মারধর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৬ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিএনপি আয়োজিত ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহারুল ইসলাম সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ এনামুল হক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন ও এস এম আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ সেকেন্দার আলী, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাদল, সম্পাদক মোঃ এনামুল হক, হাতুড় ইউনিয়ন বিএনপির সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র,সফাপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামশুল আলম বাচ্চু প্রমূখ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালীতে অংশ নেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা সদর। র‍্যালীতে উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল, তাঁতিদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ র‍্যালীতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর