1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএনপি থেকে ঋণখেলাপিরা যেন মনোনয়ন না পায় : ফখরুল - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিএনপি থেকে ঋণখেলাপিরা যেন মনোনয়ন না পায় : ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫ ৪:১০ পিএম
শেয়ার করুন

বিএনপি থেকে ঋণখেলাপিরা যেন মনোনয়ন না পায়, সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

রাতারাতি সব কিছু পরিবর্তন করা সম্ভব নয় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তবে ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পান, সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করা হবে।

বিএনপি মহাসচিব বলেন, যারা আন্দোলন করেছে, তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি।

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়া সম্ভব হবে।

তিনি আরো বলেন, সবাই সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, তবে এটা রাজনৈতিক কাঠামোতে আনতে না পারলে তা বাস্তবে সম্ভব হবে না। ক্ষমতায় গেলে বিএনপি বৈষম্য দূর করার চেষ্টা করবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর নির্বাচিত দলসহ জাতীয় সরকার গঠন করতে চাই।

দ্রুত নির্বাচন দাবিকে রাজনৈতিক কৌশল মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার দরকার আছে, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে।

এই বিভাগের আরো খবর