1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্ধকারে কুড়িগ্রাম - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্ধকারে কুড়িগ্রাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪ ৩:০১ পিএম
শেয়ার করুন

রিমালের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা কুড়িগ্রাম জেলা। বৃষ্টি ও দমকা হাওয়ায় বিদ্যুত লাইনের উপর গাছপালা ভেঙে পড়ায় জেলার ৯ উপজেলা বিদ্যুৎ বিহীন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে। এর ফলে চরম দুর্ভোগে রয়েছেন এলাকার মানুষজন।

সোমবার (২৭ মে) কুড়িগ্রামে ঘৃর্ণিঝড় রিমালের প্রভাব পড়তে শুরু করে বিকেল থেকে এরপর সারা রাতভর থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করে। এতে করে জেলার বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পরে। তবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল থেকেই পল্লী বিদ্যুৎ এর দেখা মিলছে না ১৭ ঘণ্টা ধরে। ফলে রাইচমিল, অটোরিকশার চালক সহ সাধারণ মানুষজন পড়েছে বিপাকে।

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম বলেন, ঘৃর্ণিঝড় রিমালের প্রভাবে কুড়িগ্রামে ঝড় ও দমকা হাওয়ায় গাছপালা বিদ্যুৎ সরবরাহ লাইনে পড়েছে। ফলে গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ঘৃর্ণিঝড় রিমালের প্রভাবে কুড়িগ্রামে বৃষ্টি চলছে। এর প্রভাব আগামীকাল বুধবার পর্যন্ত থাকতে পারে। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কুড়িগ্রামের উলিপুর পৌরবাজার বাকরেরহাটের রাইচ মিল মালিক বকতার আলী জানান, গত কাল থেকে বিদ্যুৎ নেই মিলঘর অন্ধকার। ধান ভাঙ্গাও বন্ধ রয়েছে।এ অবস্হা চলতে থাকলে এলাকায় চাল সংকট দেখা দেবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *