1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সোয়া ২ লাখ - আজকের কাগজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ নওগাঁয় আকর্ষিক পরিদর্শনে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী,পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ জ্বালানিসংকটের জন্য সরকার দায়ী নয়, প্রাকৃতিক: রিজভী গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ২৫ প্রতিষ্ঠানে ৬৭ লাখ টাকা জরিমানা হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার চব্বিশ ‘ফাইনাল যুদ্ধ’ নয়, এটি ছিলো কেবল ‘রিহার্সেল’: ডা. শফিকুর ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা: পুলিশ ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে ৮৩৯ রোগী হাসপাতালে

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সোয়া ২ লাখ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ৭:০৯ এএম
শেয়ার করুন

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সোয়া দুই লাখ মানুষ। আর মারা গেছে প্রায় চার শ’ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ১৫ হাজার ৯৮২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৭৭ লাখ ৬৭ হাজার ৯৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৯৭ জন। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ পাঁচ হাজার ৬৯১ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬১ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৪০৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা নয় কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৮১২ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯৮ হাজার ২৩৫ জন।

প্রতিবেশী দেশ ভারতে মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৬১ হাজার ২২১ জন। একই সময়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার পাঁচ শ’ জনে।

এরপরেই ইউরোপের দেশ ফ্রান্স। আক্রান্ত তালিকায় মোট শনাক্ত তিন কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ৯০৪ জন। মোট মৃত্যুবরণ করেছে এক লাখ ৫৭ হাজার ২৭৭ জন।

তালিকা অনুযায়ী এরপরেই অবস্থান জার্মানির। সেখানে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৭৭১ জন। এখন পর্যন্ত মোট মারা গেছে এক লাখ ৫৪ হাজার ৫৩৫ জন।

আক্রান্তে পঞ্চম দেশ হিসেবে ব্রাজিলে তিন কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮৭১ জন শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৮ হাজার ৪২৫ জনের।

এই বিভাগের আরো খবর