1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্বমানের প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনে প্রস্তুতি চলছে: কৃষিমন্ত্রী - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

বিশ্বমানের প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনে প্রস্তুতি চলছে: কৃষিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫৯ এএম
শেয়ার করুন

ঢাকার পূর্বাচলে দুই একর জমিতে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার বিকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনের জন্য পরামর্শকের উপস্থাপনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে বদ্ধপরিকর। কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে দুই একর জমি কৃষি মন্ত্রণালয়কে বরাদ্দ দিয়েছেন। সেখানে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপন করা হবে। আমরা সেলক্ষ্যে কাজ করছি। এটি স্থাপিত হলে দেশের কৃষি উন্নয়নে তা বিরাট ভূমিকা রাখবে ও কৃষিপণ্যের রপ্তানি বহুগুণে বৃদ্ধি পাবে।

পূর্বাচলে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের জন্য কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে কাজ করছে। এফএও কর্তৃক নিযুক্ত অভিজ্ঞতাসম্পন্ন পরামর্শক বি. গ্লোদ ফ্রান্স থেকে ভার্চুয়ালি এ বিষয়ে তার উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনায় আন্তর্জাতিকমানের প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো, যন্ত্রপাতি, জনবল, প্রশিক্ষণ, সম্ভাব্য ব্যয়সহ বিভিন্ন বিষয়ে তার প্রস্তাবনা তুলে ধরেন পরামর্শক বি. গ্লোদ।

এ মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ, কমলারঞ্জন দাশ, হাসানুজ্জামান কল্লোল, মো. রুহুল আমিন তালুকদার, বলাই কৃষ্ণ হাজরা, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধান ও এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন উপস্থিত ছিলেন

এই বিভাগের আরো খবর