1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে চলন্ত বাসের ধাক্কায় এসবির রিপোর্টার নিহত - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে চলন্ত বাসের ধাক্কায় এসবির রিপোর্টার নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ৪:০৫ পিএম
শেয়ার করুন

রাজধানীর বকশিবাজার মোড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে চলন্ত বাসের ধাক্কায় তোফাজ্জল হোসেন (৪০) নামের এক এসবি রিপোর্টারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার শিকার ঠিকানা পরিবহনের ওই বাসের যাত্রী ছিলেন তিনি।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বকশিবাজার মোড় ফজলে রাব্বি হলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রী মুশফিকুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জগামী ঠিকানা পরিবহনে আমি বকশিবাজার থেকে উঠি। যাত্রীবাহী বাসটি বকশিবাজার হয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ফজলে রাব্বি হলের সামনে চলন্ত বাসটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের সিটে বসা তোফাজ্জল হোসেন জানালার গ্লাস ভেঙে আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। তখন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট চকবাজার থানাকে অবগত করা হয়েছে। তার সঙ্গে থাকা আইডি কার্ড থেকে পরিচয় জানা গেছে। তোফাজ্জলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি এসবির রিপোর্টার ছিলেন।

এই বিভাগের আরো খবর