1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা: নিহত ২ - আজকের কাগজ
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা: নিহত ২

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬ ৮:২৯ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও আরোহীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল আমিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরুড়া উপজেলার মহিশাইর ইউনিয়নের মহিশাইর গ্রামের মাওলানা আব্দুল্লাহ’র ছেলে মোহাম্মদ সানাউল্লাহ (২৫) ও অপর নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই চন্দন সাহা।
নিহতের মামা মাওলানা মুফতি মাযহারুল ইসলাম বলেন, আমার ভাগিনা কুমিল্লার রেলওয়ে স্টেশনে মোটরস অ্যান্ড ফার্নিচার ব্যবসায়ী সানাউল্লাহসহ দোকানের কর্মচারী যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম থেকে বরুড়া আসছিলেন। পথিমধ্যে মহাসড়কের চৌদ্দগ্রামের ছুফুয়া নামকস্হানে কুমিল্লা গামী মদিনা পরিবহনের দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই চন্দন সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করি। লাশ ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর