1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ১০:২৮ এএম
শেয়ার করুন

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার আমবাড়িয়া ইউনিয়নের মহম্মদপুরে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। হত্যার ৪ দিন পর শুক্রবার পাটিকাবাড়ি গ্রামের একটি পুকুর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত ব্যবসায়ীর নাম আসাদুল (৫০)। তিনি মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি ছিট কাপড়ের ব্যবসা করতেন। শুক্রবার দুপুরে তার মৃতদেহ পুকুরে ভাসতে দেখেন। মরদেহে পরিহিত গেঞ্জি দেখে পরিবারের লোকজন আসাদুলের মরদেহ বলে শনাক্ত করেন।

স্বামীকে হত্যা করা হয়েছে দাবি করে নিহতের স্ত্রী মোছা. মাসুরা খাতুন বলেন, দুই বছর আগে মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের একটি পক্ষের সঙ্গে সামাজিক দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে গত ৫ আগস্ট সন্ধ্যার পর ২০/৩০ জন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সে সময় আমার স্বামী প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারী তাঁকে ধাওয়া করেন। এরপর থেকেই নিখোঁজ হন তিনি।’

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি তদন্ত রাকিবুল হাসান জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গলে যাওয়ায় শরীরের অন্য কোথাও আঘাত আছে কিনা বোঝা যায়নি। তিনি বলেন- আপাতত হত্যাকান্ড মনে হচ্ছে। শোনা গেছে গ্রামেরই প্রতিপক্ষ আব্দুল্লাহর নেতৃত্বে একদল মানুষ আসাদুলের ঘরবাড়ি পুড়িয়ে তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে। পরে তদন্ত করলে সঠিক তথ্য জানা যাবে।

এই বিভাগের আরো খবর