1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারতের চাপে পড়ে ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি : জয়নাল আবেদীন শিশির - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জাহাজভাঙা শিল্পের ভবিষ্যৎ: ইউরোপের নতুন নীতি ও বাংলাদেশ মুসলিম-খ্রিস্টান সম্প্রীতি ছাড়া লেবাননের অস্তিত্ব রক্ষা অসম্ভব: আউন মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ নেতানিয়াহুর টিকে থাকার লড়াই: ইসরায়েলের ঝুলন্ত নির্বাচনের জটিল সমীকরণ ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও

ভারতের চাপে পড়ে ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি : জয়নাল আবেদীন শিশির

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫ ৬:২৮ পিএম
শেয়ার করুন

“ভারতের চাপে পড়ে ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি”— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির।
তিনি বলেন, “বিএনপি কেন শুধু ডিসেম্বরেই নির্বাচন চায়? এটা নিয়ে আমাদের সন্দেহ হয়। তারা এক মাস আগে, অর্থাৎ নভেম্বরেও চায় না, আবার এক মাস পরে জানুয়ারিতেও চায় না! আমরা সন্দেহ করি, বিএনপি ভারতের চাপে পড়ে সংস্কার ও বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়।”
“কারণ, ড. মো. ইউনূস আগামী বছর জুনের আগে সকল গুম-খুনের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা এই গুম-খুনের সাথে জড়িত, তারাই মূলত নির্বাচনটা আগে দিয়ে বিচারকাজ বাধাগ্রস্ত করতে চাইছে।”
সোমবার (৯ জুন) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড়তুলা গ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কুমিল্লা-১০ আসনের আওতাধীন কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন শিশির আরে বলেন, “জুলাই বিপ্লবে দুই হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে। গুম-খুনের বিচার এবং সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। নতুন একটি সংবিধানের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি করতে হবে গণপরিষদ নির্বাচন। আর যদি আমরা পুরাতন এই জরাজীর্ণ বন্দোবস্তে থাকি, তাহলে এখানে আবারো ফ্যাসিস্ট তৈরি হবে। ইতোমধ্যে আমরা ফ্যাসিস্ট তৈরির কিছু আলামত দেখতে পাচ্ছি।”
জয়নাল আবেদিন শিশির বলেন, “বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হল স্থানীয় সরকার নির্বাচন। যেখান থেকে জনগণ সবচেয়ে বেশি সেবা পায়, রাষ্ট্রের সকল সুবিধা তৃণমূল পর্যায়ে যার মাধ্যমে পৌঁছায়, সেই স্থানীয় সরকার নির্বাচন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই চাই। যেহেতু এখনো দশ মাস সময় রয়েছে, নতুন যে নির্বাচন কমিশন (ইসি) আছে, তাদের সক্ষমতা প্রমাণের জন্য হলেও অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা উচিত।”
“এছাড়াও ডাকসু, জাকসু, চাকসুসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও দ্রুত দিয়ে দেওয়া উচিত। এর মাধ্যমে ছাত্রদের জীবন দেওয়ার মর্যাদা তারা পাবে।”
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির লালমাই উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফছা জাহান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আবদুল মোমিন, নাঙ্গলকোট উপজেলার প্রধান সমন্বয়ক আল আমিন, কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব ইয়াছিন আরাফাত হিমু প্রমুখ।

এই বিভাগের আরো খবর