1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভিসি স্বাক্ষর না করায় তিনমাস আটকে আছে পরীক্ষা: ববি শিক্ষক - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩

ভিসি স্বাক্ষর না করায় তিনমাস আটকে আছে পরীক্ষা: ববি শিক্ষক

মোঃআশিকুল ইসলাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১:০১ পিএম
শেয়ার করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিনের একটি স্বাক্ষরের অপেক্ষায় তিন মাস ধরে আটকে আছে সমাজকর্ম বিভাগের পরীক্ষা৷
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম রহমান এক ফেসবুক পোস্টে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে বলেন, “শিক্ষক হিসেবে নাকি ভিসির পদত্যাগ চাওয়া যাবে না, তাই আমি চাইছি না পদত্যাগ। কিন্তু!!।”
তিনি সমাজকর্ম বিভাগের দুটি গুরুতর সমস্যা তুলে ধরে লিখেন, একটি ব্যাচ সব ক্লাস শেষ করে তিন মাস ধরে শুধুমাত্র ভিসির একটি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তিন মাসেও ভিসি স্বাক্ষর দেননি।
অন্যদিকে, আরেক ব্যাচের ফলাফল জমা দিতে দুই সপ্তাহ সময় লেগেছে, একটি মাত্র স্বাক্ষরের জন্য। ভর্তি কার্যক্রম শুরুর জন্য রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠানো হলেও (যেখানে ভিসিই এখন রেজিস্ট্রারের দায়িত্বও পালন করছেন), এখনো কোনো অগ্রগতি হয়নি। আগামী তিন মাসেও যদি স্বাক্ষর না হয়, তাহলে এই ব্যাচটিও পরীক্ষায় বসতে পারবে না, যদিও তাদের সব ক্লাস প্রায় শেষ।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার শিক্ষার্থীদের অপরাধ কী? এই তিন মাসের একাডেমিক ক্ষতি ভিসি কি পুষিয়ে দিতে পারবেন? ভিসি যদি শিক্ষার্থীদের ক্ষতির দায় নিতে না পারেন, তাহলে তাকে ঢাকায় বসিয়ে রেখে রেখে  ধুয়ে পানি খাওয়ার প্রয়োজনীয়তা দেখছি না।”
তিনি উল্লেখ করেন, অন্যান্য বিভাগেও সমস্যা ভয়াবহ এবং পুরো বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার পেছনে এই একজন ব্যক্তিকেই দায়ী করা যায়।
লেখার শেষ অংশে তিনি জানান, “শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির পক্ষে আছি।”
এই বিভাগের আরো খবর