1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভুয়া কাজীসহ আটক ৪ জনকে করেছে র‍্যাব - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

ভুয়া কাজীসহ আটক ৪ জনকে করেছে র‍্যাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২ ২:৩৫ পিএম
শেয়ার করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ঢাকার সাভার থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনার সাথে জড়িত অপহরণ চক্রের তিন সদস্য এবং এক ভুয়া কাজীকে আটক করেছে র‍্যাব।

এর আগে গত মঙ্গলবার সকাল ১১টায় ওই কিশোরী সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকা থেকে মোঃ নূরনবী রনি (২২), তার সহযোগী মোঃ সাগর হোসেন(১৯) এবং মোঃ ফয়সাল (১৯) কর্তৃক অপহৃত হয়। ভিকটিমের বাবা ৯ ফেব্রুয়ারি র‌্যাব-১১’র বরাবর এই সংক্রান্তে একটি অভিযোগ দাখিল করে।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে রসুলবাগ সাকিনস্থ আদম আলীর বাড়ীর সামনে অপহরণকারী চক্রের দুই সদস্য মোঃ সাগর হোসেন এবং মোঃ ফয়সালকে আটক করে। পরবর্তীতে এই দুই আটককৃত আসামিদের তথ্যের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকার সাভারের কর্ণপাড়া এলাকা থেকে মোঃ নূরনবী রনি এবং মোঃ আল-মামুনকে (৩৭) আটক করা হয়।

শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এই বিভাগের আরো খবর