1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোট উৎসবে খুঁজে পাওয়া যাবে না হরতালকারীদের : আইজিপি - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

ভোট উৎসবে খুঁজে পাওয়া যাবে না হরতালকারীদের : আইজিপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪ ১০:০২ এএম
শেয়ার করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, এ দেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছেন। দলে দলে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। ভোট উৎসবে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে না।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এরপর এক মিডিয়া ব্রিফিংয়ে নির্বাচন ঘিরে বিরোধী দলগুলোর ডাকা হরতালের বিষয়ে এক প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এসব কথা বলেন।

আইজিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। প্রতিটি সদস্যকে আমরা ব্রিফ করেছি তাদের দায়িত্ব সম্পর্কে। আমরা সবার সহতায় প্রস্তুতি সম্পন্ন করেছি। সারা দেশে ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্রে নিরাপত্ত দেব।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাশকতাকারীদের পরিকল্পনা জেনে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের দিন তারা বিকট শব্দে কোনো কিছুর বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছিল। তাদের তথ্য আমরা পেয়েছি এবং আমাদের প্রস্তুতিও নিয়েছি। আমি আশা করি এ ধরনের ভীতির সঞ্চার তারা করতে পারবে না।’

নাশকতার পরিকল্পনার বিষয়ে আইজিপি বলেন, ‘পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

কেউ নাশকতা করতে পারবে না। চোরাগোপ্তা দু-একটা জায়গা করতে পারে। সারা দেশে নাশকতার চেষ্টা হয়েছে তবে তারা কোথাও সফলভাবে কোনো কার্যক্রম করতে পারেনি। আমরা সবাই মিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন আগামী ৭ জানুয়ারি উপহার দিতে সক্ষম হব।’

ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, প্রতিটি কেন্দ্রে আজ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিগত নির্বাচনগুলোতে ভার্চুয়াল গুজব ছড়ানো হয় জানিয়ে তিনি বলেন, ‘পুলিশের বিভিন্ন ইউনিট সাইবার ওয়ার্ল্ডে কাজ করছে। প্রযুক্তি ব্যবহার করে আমাদের সব কার্যক্রম পরিচালনা করছি।’

ঝুকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘সব কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সবাই একসঙ্গে একযোগে কাজ করছি। স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার ও সব আইনশৃঙ্খলা বাহিনী একযোগে এক প্ল্যাটফর্মে এসে কাজ করছি।’

এই বিভাগের আরো খবর