1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোলার কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩

ভোলার কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

ভোলা সংবাদদাতা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৮:৫৫ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেন’ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে র‍্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট শাখা।

আজ ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকালে ভোলার বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাটে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক ভোলা শাখার এজিএম পরিমল চন্দ্র বিশ্বাস।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

‘ক্যাশলেস বাংলাদেশ’ এ বিষয়ে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ব্যবস্থাপক মো. মেজবাহউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুঞ্জেরহাট বাজারের ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব কাজী, মেসার্স ফরাজী স্টোরের স্বত্তাধিকারী আলহাজ নুরে আলম ফরাজী, ডিটিএম হাইস্কুলের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে, মেসার্স ভাই, ভাই ট্রেডার্সের স্বত্তাধিকারী মো. সোহেল মিয়া ও সাংবাদিক ডা. গাজী তাহের লিটন প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি, কুঞ্জেরহাট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ঋণ দেয়ার ওপর গুরুত্ব আরোপ করে ব্যাংকের শাখা ব্যবস্থাপকের দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনা পর্ব শেষে মুফতি আব্দুস শহীদের পরিচালনায় দোয়া মোনাজাতের মধ্যদিয়ে পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখা আয়োজিত প্রাণোবন্ত এ অনুষ্ঠানের অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই বিভাগের আরো খবর