1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মদনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে হত্যার চেষ্টা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

মদনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে হত্যার চেষ্টা

আব্দুল আওয়াল
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪ ২:৫২ পিএম
শেয়ার করুন

নেত্রকোনার মদনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হাসান তালুকদার ( ৬০) নামে এক কৃষককে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নে সাইতপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক হাসান তালুকদারকে প্রথম মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের লোকজন নিয়ে আসলে তার অবস্থা আশষ্কা জনক থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, কৃষক হাসান মিয়ার পরিবারের সাথে একই গ্রামের মুতি মিয়ার পরিবারের গত কয়েকদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এদিকে মুতি মিয়া হাসান মিয়ার জমি দখল করে খড় রাখতে চাইলে হাসান মিয়া মৌখিকভাবে বাঁধা দেয়। এতে মুতি মিয়াসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্রের সজ্জিত হয়ে হাসান মিয়ার উপর হামলা করে। এক পর্যায়ে হাসান মিয়াকে জুতিয়া (টেঁটা) দিয়ে সজোরে বুকে আঘাত করে। বর্তমানে হাসান মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আহত হাসান মিয়া জানান, মুতি মিয়া ও তার লোকজন পূর্বপরিকল্পিত ভাবে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করার লক্ষে আমাকে হত্যার উদ্দ্যেশে আচমকা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে আমাকে দেশীয় অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, এমন খবর পেয়ে আমি মদন হাসপাতালে পুলিশ প্রেরণ করি। পরে আবার ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তবে এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেব।

অভিযুক্ত মুতির মিয়ার সাথে যোগাযোগ করা হলে বাড়িতে না থাকায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

এই বিভাগের আরো খবর