1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মনোহরদীতে স্বপন, বেলাবতে রিটন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববিতে একাডেমিক শাট ডাউন,সেশন জট শঙ্কায় শিক্ষার্থীরা ধর্মপাশায় হাওরের অর্ধেকের বেশি বোরো ধান বৃষ্টির পানিতে তলিয়েছে টেকনাফের পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ কুবিতে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দ্বগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু মর্যাদায় সহনশীলতা: জলবায়ু সহিংসতা রোধে মাতৃকেন্দ্রের ক্ষমতায়ন জোরদার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৫ কুমিল্লায় অবৈধ মজুত থেকে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ নওগাঁয় শিশুসহ একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যা যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মনোহরদীতে স্বপন, বেলাবতে রিটন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

জোনাইদ হোসেন প্রবল
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪ ১২:৫০ পিএম
শেয়ার করুন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে শিল্পমন্ত্রী এ্যাড নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর ছোট ভাই আনারস প্রতীকের নজরুল মজিদ মাহমুদ স্বপন ও বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের সমসের জামান ভূইয়া রিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১ টায় বেলাব উপজেলা পরিষদের হলরুমে সহকারী রির্টানিং অফিসার মো. আব্দুল করিম ও রাত ১ টায় মনোহরদী উপজেলা পরিষদের হলরুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা হাছিবা খান ফলাফল ঘোষণা করেন।

রির্টানিং কর্মকর্তারা জানায়, মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে নজরুল মজিদ মাহমুদ স্বপন পেয়েছেন ৩৩ হাজার ৮১৯ ভোট, তার নিকটতম প্রতীদ্বন্ধী ঘোড়া প্রতিকের এ্যাড ফজলুল হক পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো : তৌহিদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ পারভীন শিল্পী বিজয়ী হয়েছে।

আর বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে সমসের জামান ভূইয়া রিটন পেয়েছেন ৩০ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্ধী কাপ-পিরিচ এর শরীফ উদ্দিন খান মোমেন পেয়েছেন ১৯ হাজার ৯৩ ভোট। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে হুমায়ুন কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন্নাহার আমিনা বিজয়ী হয়েছে। এনিয়ে হ্যাট্টিক বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সমসের জামান ভূইয়া রিটন।

একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত মনোহরদী উপজেলায় ১০০ কেন্দ্র এবং ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত বেলাব উপজেলায় ৬৩টিসহ মোট ১৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। দুই উপজেলায় মোট ৪ লাখ ৯ হাজার ১৩ জন ভোটারের জন্য ৯৯৯টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হয়েছে।

মনোহরদী উপজেলায় নারী-পুরুষ মিলিয়ে ২ লাখ ৮১ হাজার ৩০ ভোটার নিয়ে ১১০টি কেন্দ্রে ভোট দিয়েছেন ২৪.৬৯ শতাংশ।
বেলাবতে নারী-পুরুষ মিলিয়ে ১ লাখ ৬৮ হাজার ১৮৫ ভোটার নিয়ে ৬৩টি কেন্দ্রে ভোট দিয়েছেন ৪৩.০৮ শতাংশ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *