1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

মহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬ ৯:২৩ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার বীজ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জি আর প্রকল্পের চাল বিতরণ এবং নগদ অর্থ সহায়তার চেক প্রদান করা হয়েছে।

১ জুলাই বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ফজলে হুদা বাবুল। উপজেলা নিবার্হী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুসাইন মুহম্মদ এরশাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ জাহারুল ইসলাম প্রমুখ। উপজেলায় চলতি মৌসুমে ৫ হাজার কৃষককে কৃষি পূনর্বাসন সহায়তা খাত থেকে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশি জাতের রোপা আমন চাষের জন্য ৫ কেজি উফশি রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১ কেজি এমওপি সার পাবেন। পরে একই স্থানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জি আর প্রকল্পের চাল ও নগদ অর্থসহায়তার চেক প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চাল ও চেক প্রদান করেন, এমপি ফজলে হুদা বাবুল। এছাড়াও এদিন সকালে সাংসদ ফজলে হুদা বাবুল রাইগাঁ ইউনিয়নের নারায়নপুর ব্রীজ থেকে কুড়াইল পর্যন্ত খালের দুইধারে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।

এই বিভাগের আরো খবর