1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইল সফরের পর সৌদি মন্ত্রীর সাথে বৈঠক সেন্টকম প্রধানের শিক্ষামন্ত্রী: শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বিএনপি এমপির ক্লিনিকে ছাত্রলীগের ভাঙচুর ও অগ্নিসংযোগ কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে ঘানা রিজভীকে ঘিরে হামলার শঙ্কা, কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ! অস্ট্রেলিয়ায় দীর্ঘ খরা কাটিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের বায়তুল মোকাররমের সেই খতিব আটক মানিকগঞ্জে কিশোর কন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:৫৬ পিএম
শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বেলা আড়াইটায় শুরু হয়ে বিকেল চারটায় শেষ হওয়া সভা পরিচালনা করেন হুইপ আশরাফ উদ্দিন নিজান।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় মাঠে থাকার বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, মেসেজ ক্লিয়ার—আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। রাজপথে থেকেই তাদের মোকাবিলা করতে হবে। চলমান পরিস্থিতিতে সবাইকে নিজ নিজ এলাকায় অবস্থান করে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও মানুষের বিপক্ষে ছিল, এখনো মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছে, নাশকতা চালাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য মাত্র ১৫ দিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে, ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে। তাঁদের মধ্যে প্রায় ৫ হাজার মানুষ অন্ধত্ব বরণ করেছেন। এমন একটি দলের পক্ষে মানুষ কখনো যাবে না। আওয়ামী লীগ ফিরে আসতে চায়, কিন্তু জনগণ কেন তাদের সমর্থন করবে—এমন প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।

এদিকে সন্ধ্যায় এই প্রতিবেদন লেখার সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিএনপির সংসদ সদস্যদের পাশাপাশি দলের নেতা-কর্মীরাও নিজ নিজ এলাকায় অবস্থান নিতে শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভায় গোপালগঞ্জে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে আগুন দিয়েছে বলে জানান জিলানী। একই সঙ্গে তাঁর আত্মীয়স্বজনের বাড়িঘরেও হামলা চালানো হয়েছে এবং অনেকে আহত হয়েছেন বলে সভায় তুলে ধরেন তিনি। এ সময় নিজ এলাকায় দলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

জিলানীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে কাজ করতে হবে।

সভায় আওয়ামী লীগের অতীত রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বলেছিল, বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না। আওয়ামী লীগের চরিত্র কেমন, তা নতুন করে বলার কিছু নেই। তাদের সেভাবেই মোকাবিলা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের অব্যাহত উসকানি সত্ত্বেও সরকার অতিরিক্ত বল প্রয়োগ করেনি। এখনই অতিরিক্ত বল প্রয়োগের কোনো ইচ্ছাও সরকারের নেই। তবে শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে শিগগির কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে সভায় কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, প্রশাসনের অনেক কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যদের কথা শোনেন না। তাঁদের এমন বক্তব্যে কিছুটা বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনারা সরকারি দলের সংসদ সদস্য। আপনারা কীভাবে বলেন, প্রশাসন আপনাদের কথা শোনে না? এই প্রশাসনের বিরুদ্ধে থেকেই তো আপনারা রাজনীতি করেছেন, আন্দোলন-সংগ্রামে জয়ী হয়ে এ জায়গায় এসেছেন। তাঁরা আপনাদের কথা শুনতে বাধ্য।

প্রশাসনের কোনো কর্মকর্তা কথা না শুনলে তাঁকে বিষয়টি জানানোর নির্দেশ দেন তারেক রহমান।

এই বিভাগের আরো খবর