সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ পোশাকশ্রমিকদের নতুন মজুরি: দিনভর বৈঠকে কাটেনি জটিলতা, আলোচনা গড়াচ্ছে রাতেও মানিকগঞ্জে ভাঙচুর মামলায় নিষিদ্ধ আ.লীগের সভাপতি গ্রেফতার কারাগারে যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে সিএনজি, চালকসহ নিহত ২ শীতের আগমনে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত জবই বিল, বেড়েছে পাখির বিচরণ ২০৩৫ নারী বিশ্বকাপ ফুটবলের আয়োজক যুক্তরাজ্য মার্কিন প্রতিনিধি পরিষদে ৩৫ বছরের মধ্যে বড় সংখ্যাগরিষ্ঠতার পথে ডেমোক্র্যাটরা দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম আটক

মানিকগঞ্জে ভাঙচুর মামলায় নিষিদ্ধ আ.লীগের সভাপতি গ্রেফতার

মুহ. মিজানুর রহমান বাদল
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৬:৪৩ পিএম
????????????
Advertisement
শেয়ার করুন

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চালা ইউনিয়নের লাউতা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম নিশ্চিত করেন। তিনি চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও।
এর আগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর আদেশ দিলে দীর্ঘদিন কারাগারে ছিলেন আব্দুল মজিদ চেয়ারম্যান।
হরিরামপুর থানা মামলা নথির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় কাজী আব্দুল মজিদসহ হরিরামপুরের পাঁচ ইউপি চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আফরোজা খানম রিতার বয়ড়া ইউনিয়নের বয়ড়া গ্রামের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে মামলাটি করা হয়।
২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে মামলাটি করেন। এতে মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে হরিরামপুর থানা ওসি জেওএম তৌফিক আজম বলেন, চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে৷ মানিকগঞ্জ সদরের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, হরিরামপুর থানা থেকে এক ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। সদর থানার একটি রাজনৈতিক মামলায় সোমবার (২৩ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরো খবর