সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বোয়ালখালীতে বিষধর সাপের ছোবলে ২১ মাস বয়সী শিশুর মৃত্যু জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সম্মাননা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর ভবিষ্যৎ কর্মবাজারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক সম্ভাবনা ও চাহিদা ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মাইলি সাইরাস নারায়ণগঞ্জে বাসে ও ঝুটবোঝাই ট্রাকে পেট্রলবোমায় আগুন টঙ্গীতে মহানবী সা. কে নিয়ে কটুক্তির দায়ে যুবক আটক জাতীয় ঐক্য গড়তে আজ এনসিপির সঙ্গে তারেক রহমানের বৈঠক অলিম্পিক সোনার পদকে খাঁটি সোনা থাকে কতটুকু

জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সম্মাননা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৩:০৯ পিএম
Advertisement
শেয়ার করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে গত রোববার অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, পাগড়ি প্রদান ও নাশিদ সন্ধ্যা। বিকেল থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত দুই পর্বে বিভক্ত এই আয়োজনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। স্থানীয় প্রবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সফলভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে হিফজুল কুরআন সম্পন্ন করা মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীর মাথায় সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হয়। হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে এই অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক শায়খুল হাদীস ড. মাওলানা মোহাম্মদ মুশতাক আহমদ। তিনি নসিহত পেশ এবং পাগড়ি বিতরণ শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন।

বাদ মাগরিব শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, যেখানে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমেদের সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় এই পর্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল এবং হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ। সম্মেলনে পবিত্র কুরআন তিলাওয়াত করেন তানজানিয়ার শাইখ ইদী সাবান, মিশরের শাইখ সনদ আবদুল হামিদ, ইন্দোনেশিয়ার শাইখ আবদুল আজিজ, আফ্রিকার শাইখ রামাদান জুমা এবং বাংলাদেশের শাইখ আব্বাস উদ্দিন।

নাশিদ পরিবেশনায় অংশ নেন মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আবদুল্লাহ, ফয়েজ আহমদ শাহরুখ, শেখ এনাম এবং শিশুশিল্পী পারভেজ আহমদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল রাজ্জাক, সৈয়দ মুমিন আহমদ মবনু, মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসেমী, হাফিজ মাওলানা সৈয়দ ময়নুল ইসলাম, হাফিজ মাওলানা আলী আহমদ, মাওলানা তৈয়বুর রহমান, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, অধ্যক্ষ মাওলানা মখছুছিল কারী চৌধুরী, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন এবং মাওলানা আব্দুল মুনিম।

এই বিভাগের আরো খবর