শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শতকোটি টাকার সেতু অচল, ৫.৭১ একর জমিতে সাত বছরের জট! চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনায় এসআরবি’র জালে গ্রেপ্তার ১ সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী শাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই দেখেন আরিয়ান खान মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী মিরপুরে স্বর্ণ ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাগাভাগি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আট রেলের টিকিটিংয়ে নতুন টেন্ডার: আসছে আরও নতুন লোকোমোটিভ কটিয়াদীতে ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত দেশের প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ নওগাঁয় পাঁচ হাজার বস্তা মজুদ সার জব্দ ব্যবসায়ীর জরিমানা সরকারি মূল্যে বিক্রি

মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী

হাসান আলী
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৮:৫৫ পিএম
Advertisement
শেয়ার করুন

মানুষকে পুড়িয়ে মারা, গুম-খুন করা এবং ব্যবসা-বাণিজ্য ধ্বংস করা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না; এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা মানুষকে গুম-খুন করেছে, জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছে, তারাই এখন ফেসবুকে বুক ফুলিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। বিদেশে বসে উসকানি দিয়ে নিরীহ-সরল মানুষকে ঘুমন্ত অবস্থায় হত্যা করছে।

তিনি আরও বলেন, খারাপ কাজের জবাব খারাপভাবে দেওয়া যাবে না। সবাইকে সজাগ থাকতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আড়াই হাজার কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি করে সরিষার বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর