1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মান্দায় বেসরকারি সিসিডিবির গ্রাজুয়েট ফোরামের দায়িত্ব হস্তান্তর - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

মান্দায় বেসরকারি সিসিডিবির গ্রাজুয়েট ফোরামের দায়িত্ব হস্তান্তর

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ৩:১৭ পিএম
শেয়ার করুন

নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা সিসিডিবির সিপিআরপি প্রকল্পের সহায়তায় পরিচালিত সমিতি ও ফোরামের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ মে) বেলা ১১টার দিকে সংস্থার বিজয়পুরস্থ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সিসিডিবির সিপিআরপি মান্দা শাখার ইনটার্ম এরিয়া ম্যানেজার শৈলেন ফলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সমবায় কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) শফিকুল ইসলাম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সিসিডিবির অবসর প্রাপ্ত কর্মকর্তা দানেশ আলী মণ্ডল, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সিসিডিবির হিসাব রক্ষণ কর্মকর্তা হেমন্ত কুমার রায়, টেইনার হালিমা খানম, উপজেলা নেটওয়ার্ক কমিটির সভাপতি ভগিরত তাঁতী, ফোরামের সভাপতি আহম্মদ আলী প্রমুখ। শেষে উপজেলার ৯টি ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরো খবর