1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মালয়েশিয়ার অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ বাংলাদেশি মারা গেছেন - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সেউতায় অনুপ্রবেশের চেষ্টায় নিহত ১৯, সেনা মোতায়েনের ঘোষণা স্পেনের ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

মালয়েশিয়ার অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ বাংলাদেশি মারা গেছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ৩:১৭ পিএম
শেয়ার করুন

মালয়েশিয়ার জোহর রাজ্যের গেলাং পাতার শিল্প এলাকায় চারটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ তিন বাংলাদেশির সবাই মারা গেছেন।

আজ সোমবার এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইস্কান্দার পুতেরি জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এম কুমারাসন।

এম কুমারাসন জানান, গত পাঁচ দিন ধরে স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল রবিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে মারা যান ২১ বছর বয়সী সালাম ওরফে আকাশ নামের এক বাংলাদেশি। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন শুক্রবার সন্ধ্যা ৭টায় এবং শনিবার দিবাগত রাত ৩টায় মারা যান। তাদের একজনের নাম জব্বার আলী এবং অপরজন আবু তাহের।

গত ১০ অক্টোবর এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। নিহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জে। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান জানান, দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে।

তিনজনের মরদেহ খুব শিগগির দেশে পাঠানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে হাইকমিশন।

সূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের আরো খবর