1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মালিকবিহীন অটোরিকশায় ২২০ লিটার পেট্রোল জব্দ - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার চট্টগ্রাম বন্দরে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

মালিকবিহীন অটোরিকশায় ২২০ লিটার পেট্রোল জব্দ

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:১৮ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মালিকবিহীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ২২০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত দামে বিক্রি করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার শিবের ডাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে পেট্রোল বহন করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় মোটরসাইকেল চালক ও কয়েকজন পথচারী অটোরিকশাটি থামান। পরে তল্লাশি চালিয়ে অটোরিকশার ভেতরে একটি ড্রামে রাখা বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পান তারা। এ সময় অটোরিকশাটির কোনো মালিক বা চালককে পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পেট্রোল জব্দ করেন।

রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম এফ শামিম বলেন, জব্দ করা পেট্রোল সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এ ঘটনায় পেট্রোলের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে প্রশাসন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *