1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিল্টন সমাদ্দার বলির পাঁঠা: মিল্টনের আইনজীবী - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

মিল্টন সমাদ্দার বলির পাঁঠা: মিল্টনের আইনজীবী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪ ১:২৪ পিএম
শেয়ার করুন

মানবপাচার আইনের আরেক মামলায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার শুনানি শেষে মিল্টনের আইনজীবী আব্দুস ছালাম সিকদার বলেন, বাংলাদেশে নিরবচ্ছিন্ন অনেক ঘটনা ঘটে। এক ঘটনা চাপা দিতে আরও ১০ ঘটনা সৃজন করা হয়েছে। আর কিছু মনেই থাকে না। এই বাংলাদেশের ওপর অনেক প্রেতাত্মা ভর করেছে।

তিনি আরও বলেন, এই ভর নামানোর জন্য মিল্টন সমাদ্দার আজকে বলির পাঁঠা। কাউকে আড়াল করার জন্য, কাউকে হাইলাইটস করার জন্য এসব মামলা। এ মামলার ভবিষ্যৎ মাইনাস জিরো। এ মামলা যে আইনে দিয়েছে, আইনে কভার করে না। যে রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালতের ওপর আমাদের কোনো কথা নাই। এ মামলায় রিমান্ডে মিল্টন সমাদ্দারের কাছ থেকে কিছুই পাওয়া যাবে না; যা পাওয়া যাবে সবকিছু আদালতে উপস্থাপন করেছি।

এদিন ভুয়া মৃত্যু সনদ প্রদানের অভিযোগে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তখন এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন।

এছাড়া মানবপাচার আইনের আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ মামলায় তাকে গ্রেফতার দেখান।

এই বিভাগের আরো খবর