1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জের ড্রেজার পাহারারত যুবককে গুলি - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

মুন্সীগঞ্জের ড্রেজার পাহারারত যুবককে গুলি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৮:০৮ পিএম
শেয়ার করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ড্রেজার পাহারারত যুবক রাজু বেপারি (২৫)।
স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, বিএনপি অফিসের পিছনে ধলেশ্বরী নদীতে ড্রেজারে পাহারার কাজে নিয়োজিত ছিলো রাজু।
হঠাৎ ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে ড্রেজারের ব্যাটারি নিতে চায়। রাজু দিতে অস্বীকার করলে তারা বন্দুক দিয়ে গুলি চালায়। গুলির স্প্লিন্টার তার মুখ, ডান হাত ও পিঠের ডান পাশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, এ বিষয়ে নৌ পুলিশ কাজ শুরু করেছে। আমরাও খোঁজখবর নিচ্ছি।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানান, আহত রাজু এখন ভালো আছে। আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *