সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ পোশাকশ্রমিকদের নতুন মজুরি: দিনভর বৈঠকে কাটেনি জটিলতা, আলোচনা গড়াচ্ছে রাতেও মানিকগঞ্জে ভাঙচুর মামলায় নিষিদ্ধ আ.লীগের সভাপতি গ্রেফতার কারাগারে যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে সিএনজি, চালকসহ নিহত ২ শীতের আগমনে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত জবই বিল, বেড়েছে পাখির বিচরণ ২০৩৫ নারী বিশ্বকাপ ফুটবলের আয়োজক যুক্তরাজ্য মার্কিন প্রতিনিধি পরিষদে ৩৫ বছরের মধ্যে বড় সংখ্যাগরিষ্ঠতার পথে ডেমোক্র্যাটরা দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম আটক

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৬:৪০ পিএম
Advertisement
শেয়ার করুন

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও ও গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মুন্সীগঞ্জের নতুনগাঁও এলাকার রতন মিয়ার ছেলে মো. ইয়াসিন (৩২), বাগমামুদালীপাড়া এলাকার মো. আনিছুর রহমানের ছেলে আবিদুর রহমান শ্রাবণ (২৭) এবং গণকপাড়া এলাকার হেলাল শেখের ছেলে মো. শাকিল শেখ (২৬)।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে একটি দল নতুনগাঁও এলাকার মার্কাস মসজিদসংলগ্ন সিয়াম ট্রেডার্সের সামনে অভিযান চালায়। এ সময় ইয়াসিনকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ইয়াসিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে গণকপাড়া এলাকায় জনৈক হায়াত কাজীর বাড়ির সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় আবিদুর রহমান শ্রাবণের কাছ থেকে ১২০ পিস এবং শাকিল শেখের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইয়াসিনের বিরুদ্ধে এর আগেও আটটি মামলা রয়েছে। তিনজনের কাছ থেকে সর্বমোট ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার কঠোর নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা পুলিশ।

এই বিভাগের আরো খবর