1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির বেতন ভাতাসহ বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারির দৌড় তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা টেলিটকসহ ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা মাদ্রাসা ছাত্রী ধর্ষণ অভিযোগে কুড়িগ্রামে বৃদ্ধ আটক মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার রৌমারী শূন্যরেখা থেকে উধাও দুই যুবক! ভোরে সাপাহার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্য লাইনে ৯ জনকে আটকালো বিজিবি

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির বেতন ভাতাসহ বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪ ২:০২ পিএম
শেয়ার করুন

বেতন ভাতাসহ বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে অফিস বন্ধ করে কর্মবিরতি পালন করেছে মুন্সীগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

৫ই মে (রোববার) সকাল সাড়ে ৯টা থেকে সদর উপজেলা সিপাহীপাড়ায় মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ জেলা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করা হয়। এতে অংশ নেয় জেলার ১১টি জোনাল ও সাব জোনাল অফিসের শতাধিক কর্মকর্তা কর্মচারী।

আন্দোলনকারীরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা, ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫ শতাংশ বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সমান হারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘন্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, যথাসময়ে পদন্নোতি না দেওয়া, মাঠ পর্যায়ে কর্মচারীদের চুক্তি ভিত্তিক চাকুরি নিয়মিত না করাসহ বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন অনিয়মের শিকার হচ্ছে সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

তারা আজকের কাগজকে জানান, অনিয়মের বিষয়ে কথা বললে চাকরিচ্যুত করা হচ্ছে অনেককে। দীর্ঘদিন ধরে চলা এসব শোষণ, নির্যাতন, নিপীড়ন বন্ধ করে অভিন্ন বেতন-ভাতা, সুযোগ সুবিধা ও চাকুরি বিধি বাস্তবায়নের দাবি জানিয়েছেন মাঠ পর্যায়ের কর্মীরা।

এ আয়োজনে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী হারুন অর রশিদ, মো. এজিএম রাজন কুমার দাস, ডা. হান্নান মিয়া, মো. জাকির হোসেন, কনিষ্ঠ প্রকৌশলী অনিমেশ চন্দ্র সরকার ও অভিজিৎ নাগসহ কর্মকর্তা কর্মচারীগণ।

এই বিভাগের আরো খবর