1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে প্রবাসীর বসতঘরে হামলা ও লুটপাটের ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

মুন্সীগঞ্জে প্রবাসীর বসতঘরে হামলা ও লুটপাটের ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ৬:৩৬ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় প্রবাসীর বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গৃহবধূ নুসরাত জাহান অপির বসতঘরে পরিকল্পিতভাবে হামলা ও লুটপাট চালানো হলেও এখনো কার্যকর বিচার নিশ্চিত হয়নি। মামলার প্রধান আসামিসহ কয়েকজন দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় বাদী পরিবারসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী নুসরাত জাহান অপি বলেন, তাঁর স্বামী মো. জাকির হোসেন সৌদি আরব প্রবাসী। গত ৭ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।

কিন্তু মামলার কাগজপত্র হাতে পাওয়ার আগেই ৮ জানুয়ারি প্রধান আসামি মো. সফিকুর রহমান মাস্টার জামিনে মুক্তি পান। অপর গ্রেপ্তার আসামি সামসুল ইসলাম হিরা কারাগারে রয়েছে।

এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৬ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে অভিযুক্তরা অনধিকার প্রবেশ করে বসতঘর ও ভবন ভাঙচুর করে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় একটি এলইডি টিভি, ফ্রিজ, স্টিলের আলমারি, ওয়াল শোকেস, দুটি খাট, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ২০ লাখ ৫৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী মহলের কারণে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *