1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
শাহ্আলীতে এসআরবি -৪-এর অভিযানে ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ ও বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২ বাবার ভাঙা মোবাইল, প্রাণ গেল ২০ বছরের আশামনির! নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বয়কটের মুখে তেহরানের এক দোকানি বাল্যবিবাহ কখন করা যাবে, কখন যাবে না সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, অনড় কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সীমান্তের উসকানিতে গোপন বৈঠকের সম্পর্ক খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের দুই ঘণ্টা অপেক্ষায় ওএমএস চাল পেলেন বৃদ্ধা ফাতেমা

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:৩২ পিএম
শেয়ার করুন

২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার তালতলী থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে (৫০) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার হরিধানী প্রতাপপুর গ্রামের আফছার আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ মার্চ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে তানিয়া আফরিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা। বিয়ের আগে ও পরে রফিকুল ১৮ লাখ টাকা যৌতুক নেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পদোন্নতি পেয়ে ২০২০ সালে রফিকুল বরগুনার তালতলী থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগ দেন। তখন স্ত্রীকে নিয়ে ঢাকার উত্তরায় বসবাস করতেন তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, ওই বছরের ১০ ডিসেম্বর আরও ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন রফিকুল। টাকা দিতে না পারায় স্ত্রীকে উত্তরার বাসায় নির্যাতন করে পরিবারের সদস্যদের সহায়তায় বাবার বাড়িতে পাঠিয়ে দেন। পরে ২৫ ডিসেম্বর শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে নিচতলায় ডেকে মারধর করে চলে যান তিনি। আহতাবস্থায় তানিয়াকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২০২১ সালের ১০ জানুয়ারি তানিয়া বাদী হয়ে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় স্বামী রফিকুল ইসলাম, শাশুড়ি রাহেলা খাতুন, দেবর সাইফুল ও তাঁর স্ত্রী নাহারকে আসামি করা হয়।

পরে আদালত রফিকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০২২ সালের ৩ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। এক মাস ১৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। এ সময় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলমগীর আশরাফ বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ কর্মকর্তার সাজা হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরো খবর