1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম - আজকের কাগজ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
‘নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ’ সরকারের উদ্যোগে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে ফের রাজধানীতে বাসে আগুন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার তদন্তে প্রমান মিললেও র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাস্তি কার্যকরে কালক্ষেপন ববি প্রশাসনের শীতকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শীত উৎসব’ রুয়েটে অর্ধদিবস ব্যাপী কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় নকল সাবান উৎপাদনের একটি কারখানায় র‍্যাব’র অভিযান হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মনোনীত প্রার্থী রুবেল

রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম

রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
শেয়ার করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজ কেন্দ্রে মাদ্রাসা শিক্ষার্থীদের গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীরা একই সেটের প্রশ্নপত্রে উত্তর দেওয়া শুরু করে। এ সময় দায়িত্বে থাকা শিক্ষকেরা তেমন কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি নজরে আনেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা আইসিটি অফিসার মাসুদুর রহমান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি দেন।

শাস্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষক হলেন রাঙ্গাবালী নেছারিয়া দাখিল মাদ্রাসার আব্দুল কুদ্দুস, কাছিয়া বুনিয়া আছমত আলী দাখিল মাদ্রাসার সোহেল রানা ও জাকির হোসেন, পশ্চিম গাববুনিয়া দাখিল মাদ্রাসার মো. মাহমুদুল হাসান ও মো. সেহাগ।  প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান  জানান,  অনিয়মের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে একদিনের জন্য সাসপেন্ড ও দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিটি কেন্দ্রেই নজরদারি বাড়ানো হবে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য হচ্ছে, নিরপেক্ষ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *