1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাবির কৃষি-চারুকলা অনুষদ রুটে বাসে যাতায়াতের দাবি ছাত্রদলের - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
মাদকাসক্ত ছেলের হাতে প্রবীণ বাবার করুণ মৃত্যু তেহরানে ইরান-সৌদিসহ মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর উচ্চপর্যায়ের বৈঠক মেরিনড্রাইভে ২৫০ অবৈধ রিসোর্ট: অভিযানে নামছে কক্সবাজার প্রশাসন আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার: রাষ্ট্রপতি শাহআলী থানা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ সুমন পলাতক, “দায়িত্বে অবহেলার অভিযোগ পুলিশের.! সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ যৌতুকের জন্য স্ত্রী-কন্যা নিহতের ঘটনায় স্বামী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করবে পুলিশ: আইজিপি

রাবির কৃষি-চারুকলা অনুষদ রুটে বাসে যাতায়াতের দাবি ছাত্রদলের

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ ৭:২২ পিএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা ও কৃষি অনুষদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওই রুটে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বাসে নিয়মিত যাতায়াতের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে রাকসুর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সিনেট সদস্য পদপ্রার্থীরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক বরাবর লিখিতভাবে এ আবেদন জমা দিয়েছে তারা। আবেদনকারীরা জানান আগামী রবিবার হতে ওই রুটে নিয়মিত বাস চলাচল করবে বলে তাদেরকে আশ্বস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর।

স্মারকলিপি জমা দিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের সিনেট সদস্য পদপ্রার্থী আবির হাসান হিমেল বলেন, আমরা নির্বাচনের প্রচারে চারুকলা ও কৃষিত অনুষদে গিয়েছিলাম তখন সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছে চারুকলা ও কৃষি অনুষদের রুটে বাস চলাচলের জন্য আবেদন করেন। সেই প্রেক্ষিতে আমরা আজকে এই দাবিটা জানিয়েছি। পরিবহন দপ্তর আমাদের এ দাবি মেনে নিয়ে আগামী রবিবার হতে চারুকলা ও কৃষি অনুষদের রুটে বাস দেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার বলেন, আমরা বিষয়টি বিবেচনা করে বাসের ড্রাইভারদের সাথে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটা সিধান্ত জানাবো।

এ বিষয়ে চারুকলা ও কৃষি অনুষদের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, নির্ধারিত রুটে নিয়মিত বাস চলাচল শুরু হলে ক্যাম্পাসে যাতায়াত আরও সুবিধাজনক হবে তাদের জন্য।

এই বিভাগের আরো খবর