1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ যৌতুকের জন্য স্ত্রী-কন্যা নিহতের ঘটনায় স্বামী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করবে পুলিশ: আইজিপি ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির মহেশখালীতে ট্রলি উল্টে চালক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

বাবুল খান, শ্রীপুর গাজীপুর
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ২:২০ পিএম
শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মো. আব্দুস সামাদ (৬০) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন (৩৫) পলাতক রয়েছেন।

প্রতিবেশী মনোয়ার হোসেন বলেন, ঘটনার আগের রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান আনোয়ার। একপর্যায়ে তিনি বাবার কাছে মাদক সেবনের টাকা চান। আব্দুস সামাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাবা তাঁকে শান্ত করার চেষ্টা করলে আনোয়ার ক্ষিপ্ত হয়ে তাঁর মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আব্দুস সামাদের মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত আনোয়ার হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে শ্রীপুর থানা-পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে আব্দুস সামাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক আনোয়ারকে আটকে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর