1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার: রাষ্ট্রপতি শাহআলী থানা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ সুমন পলাতক, “দায়িত্বে অবহেলার অভিযোগ পুলিশের.! সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ যৌতুকের জন্য স্ত্রী-কন্যা নিহতের ঘটনায় স্বামী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করবে পুলিশ: আইজিপি ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৪:০১ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে এলিজা জামানকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি ও জোট। সোমবার ২৬ অক্টোবর দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে মোট ৭০ জন নারী ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৬৮ জন তাদের আবেদন জমা দেন। মনোনয়নপ্রক্রিয়া শেষ করে চূড়ান্ত প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা করল দলটি।

এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে যুক্ত আছেন। তার বাবা সরদার সুলতান মাহমুদ অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য যে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলিজা জামান পিরোজপুর-১ আসনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। এলিজা জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি) আসনে ধানের শীর্ষ প্রতীকে ভোট করতে চেয়েছিলেন।

উল্লেখ্য, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই উপনির্বাচনকে ঘিরে গত ১৬ অক্টোবর থেকেই দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছিল বিএনপি।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ২৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ নির্ধারণ করেছে ইসি। তবে বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর যদি কেবল একজনই বৈধ প্রার্থী থাকেন, তবে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এই বিভাগের আরো খবর