1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রেললাইনে ছড়িয়ে পড়ে আছে কাঁটা নিথর দেহ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
থামেনি স্বপ্ন—প্রসবের ৩ দিনেই পরীক্ষার হলে মা শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববিতে একাডেমিক শাট ডাউন,সেশন জট শঙ্কায় শিক্ষার্থীরা ধর্মপাশায় হাওরের অর্ধেকের বেশি বোরো ধান বৃষ্টির পানিতে তলিয়েছে টেকনাফের পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ কুবিতে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দ্বগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু মর্যাদায় সহনশীলতা: জলবায়ু সহিংসতা রোধে মাতৃকেন্দ্রের ক্ষমতায়ন জোরদার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৫ কুমিল্লায় অবৈধ মজুত থেকে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ নওগাঁয় শিশুসহ একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যা

রেললাইনে ছড়িয়ে পড়ে আছে কাঁটা নিথর দেহ

তিমির বনিক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪ ১২:৫৪ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে কাঁটা পড়ে পারুল বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগেরটেকি এলাকার রেললাইন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল (জিআরপি) রেলওয়ে থানা পুলিশ।

নিহত পারুল বেগম উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার এলাকার বাসিন্দা মো. ফারুক মিয়ার স্ত্রী। প্রায় মাসখানেক আগে তাদের বিয়ে হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেমায়েত হোসেন আজকের কাগজকে বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে বাগেরটেকি এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে ঝাঁপ দেন পারুল বেগম। এতে তার দুই হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই পারুলের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ধারণা করা যাচ্ছে- পারিবারিক কলহের কারণে পারুল বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। নিহতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *