1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শাকিবকে উদ্দেশ্য করে বুবলী ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি!’ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শাকিবকে উদ্দেশ্য করে বুবলী ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি!’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩ ১২:৩০ পিএম
শেয়ার করুন

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। ভালোবেসে ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন তারা। তাদের মধ্যকার সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা এখনও অস্পষ্ট। শাকিবের দাবি, তারা আর একসঙ্গে নেই। তবে বুবলীর কথা ভিন্ন।

সম্প্রতি অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে শাকিবকে উদ্দেশ্য করে বুবলী বলেন, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি!’

এর ক’দিন আগে, ‘প্রিয়তমা’ সিনেমার শুটিংয়ের ফাঁকে জয়ের মুখোমুখি হন শাকিব। সেসময় নানা বিষয় নিয়ে কথা হয় তাদের। আর এবার জয়ের সঙ্গে কথা বললেন বুবলী।

শাকিবকে শেষবারের মতো অনুরোধ করে কাঁদতে কাঁদতে বুবলী বললেন, ‘আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার করে, ব্লেইম-গেম করে আমাদের শেহজাদকে অপমান করবেন না। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই। আপনি আমার কাছে অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন। তারপরও আমি চেষ্টা করেছি, সব কিছু ঠিক করার। কিন্তু কিছুই হয়নি। আমি চাই, আপনি নিজের মতো ভালো থাকুন। তবে আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন।’

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি! আমাকে খুব ভালো করে চেনেন আপনি। কেন এগুলো করছেন, আমি জানি না। আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে, সেটা নিজের মতো করে নিন। অসম্মান নিয়ে আমি কিছু কন্টিনিউ করতে চাই না। আপনি সব সময় বলেন, শেহজাদের মা বা আপনার ওয়াইফকে আপনি সম্মান করেন। কিন্তু সেটা তো নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন। আপনি যে কাজগুলো করছেন, সেটা কি ঠিক হচ্ছে? একটা রুমে, একা বসে একটু চিন্তা করবেন; শিল্পী বা সুপারস্টার হিসেবে না, ব্যক্তি শাকিব খান হিসেবে।’

এই বিভাগের আরো খবর