রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুটবল খেলতে গিয়ে আহত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ইরানের সঙ্গে স্থায়ী পারমাণবিক চুক্তি চান ডোনাল্ড ট্রাম্প ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী যবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারও পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দেশে একদিনে হামে দুই ও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু টেলিভিশনের প্রযুক্তিসংক্রান্ত বিবর্তন ও ঐতিহাসিক যাত্রার রূপরেখা কুমিল্লা সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন টাঙ্গাইলে নিখোঁজের পর পুকুরে মিলল কলেজছাত্রের নিথর দেহ পূজারির ছদ্মবেশে মন্দিরে ঢুকে স্বর্ণের চেইন চুরি, দুই নারীকে গ্রেপ্তার

শাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই দেখেন আরিয়ান खान

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৯:০৯ পিএম
Advertisement
শেয়ার করুন

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান অভিনয় নয়, বরং বেছে নিয়েছেন পরিচালনার কাজ। নেটফ্লিক্সের ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তবে বিনোদনজগতে পা রাখার পর থেকেই তাঁর চেহারা, কথা বলার ধরন কিংবা বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে বাবার সঙ্গে ক্রমাগত তুলনা করা হয়। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে এই তুলনা নিয়ে মুখ খুলেছেন আরিয়ান। তাঁর মতে, বিষয়টিকে তিনি বাড়তি কোনো মানসিক চাপ ভাবেন না, বরং এটিকে বড় একটি প্রশংসা হিসেবে গ্রহণ করেন।

শাহরুখের সঙ্গে নিজের তুলনার বিষয়ে আরিয়ান বলেন, বাবার সঙ্গে অন্যদের তুলনা হওয়াটা স্বাভাবিক ঘটনা। তাই সেই তালিকায় তাঁর নিজের নাম থাকলেও তাতে কোনো সমস্যা বা আপত্তির কিছু নেই। তিনি আরও যোগ করেন, এক নম্বর ব্যক্তির সঙ্গে তুলনা হওয়াকে তিনি সবসময়ই একটি প্রশংসা মনে করেন এবং তাঁর বাবা অত্যন্ত অসাধারণ একজন মানুষ।

পরিচালক হিসেবে নিজের কাজ ও সৃজনশীলতার অনুভূতি ব্যক্ত করে আরিয়ান জানান, যেকোনো ভাবনাকৈ বাস্তবে রূপ দিতে তিনি ভীষণ ভালোবাসেন। কোনো একটি নতুন চিন্তাকে কাগজে লেখা থেকে শুরু করে সেটিকে পর্দায় বাস্তবায়ন করার পুরো প্রক্রিয়াই তাঁকে আনন্দ দেয়। প্রথম কিস্তির সাফল্যের পর বর্তমানে ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় মৌসুমের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে তাঁর মত, একই ধরনের গল্পকে কীভাবে নতুনত্ব দিয়ে আলাদাভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা যায়, সেটাই একজন নির্মাতার মূল চ্যালেঞ্জ।

বলিউড ইন্ডাস্ট্রির নানা জানা-অজানা বিষয় ও বিভিন্ন প্রচলিত ধারণাকে কৌতুকপূর্ণভাবে তুলে ধরা হয়েছে ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য ও সেহর বাম্বা। এছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে দেখা গেছে ববি দেওল, রাঘব জুয়াল, অনন্যা সিং, মনীশ চৌধুরী, মোনা সিং, বিজয়ন্ত কোহলি, মনোজ পাহওয়া, গৌতমী কাপুর ও রজত বেদিকে। তবে সিরিজটি মুক্তির পরপরই একটি আইনি জটিলতায় পড়েছিল।

আরিয়ান খান, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের বিরুদ্ধে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেন আয়কর কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। তাঁর অভিযোগ ছিল, সিরিজে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি মাদকবিরোধী সংস্থাগুলোকেও নেতিবাচকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে ২০২৬ সালের জানুয়ারিতে এখতিয়ারবহির্ভূত হিসেবে উল্লেখ করে সমীর ওয়াংখেড়ের দায়ের করা সেই আবেদনটি বাতিল করে দেন দিল্লি হাইকোর্ট।

সিরিজের কৌতুক ও উপহাস প্রসঙ্গে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান ব্যাখ্যা করেছিলেন যে, তারা কাউকে অপমান করার উদ্দেশ্যে কিছু তৈরি করেননি। কেবল ইন্ডাস্ট্রি ও নিজেদের নিয়ে খানিকটা মজা করতে চেয়েছেন। কৌতুকের ক্ষেত্রে সীমানা বজায় রাখার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, অন্যকে আঘাত না করে নিজেদের নিয়ে হাসতে পারাটাই একটা ভালো কৌতুকের প্রধান বৈশিষ্ট্য। পুরো কাজের সময়ে সবাই অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এই বিভাগের আরো খবর