1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিক্ষা উপদেষ্টা উপাচার্য হিসেবে যে শিক্ষকদের চান - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিক্ষা উপদেষ্টা উপাচার্য হিসেবে যে শিক্ষকদের চান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ১২:৫৭ পিএম
শেয়ার করুন

দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পদ ফাঁকা রয়েছে। এতে ব্যাহত হচ্ছে ক্লাস-পরীক্ষা। স্থবির হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের জন্য তালিকা তৈরি করা হচ্ছে। তিন যোগ্যতায় এগিয়ে থাকা শিক্ষকদের মধ্যে যারা সবার কাছে গ্রহণযোগ্য, তাদের উপাচার্য হিসেবে নিয়োগের চেষ্টা চলছে।

উপাচার্য নিয়োগের বিষয়ে আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আগে যে সুবিধা ছিল, বিশেষ করে যখন যে দল ক্ষমতায় থাকে, তাদের শিক্ষকদের একটা সংগঠন থাকে। সেখান থেকে টেনে একজনকে উপাচার্য বানিয়ে দেওয়া হতো। আমাদের ক্ষেত্রে তো সেই সুযোগ পাচ্ছি না। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষককে আমরা চিনি তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

উপাচার্যদের যোগ্যতা সম্পর্কে জানাতে গিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব এবং প্রশাসনিক দক্ষতার দিক থেকে যারা সকলের কাছে গ্রহণযোগ্য—এরকম শিক্ষকদের তালিকা তৈরি করছি। যত দ্রুত সম্ভব আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দেব।’

এই বিভাগের আরো খবর