1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ নবজাতক সন্তান ও স্ত্রীকে বাড়ি নিতে গিয়ে প্রাণ হারালেন স্বামী সোহাগ নওগাঁয় ফোর মার্ডারের ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন, আটক-৩

শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ৮:৩৪ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৮ জানু দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে সীমান্ত ব্যাংক পিএলসির আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে খুশি হয়েছেন এলাকার দুস্থ ও অসায় মানুষ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবির) অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন।
এছাড়াও জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সহকারি পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, সীমান্ত ব্যাংক হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়াসহ আরো অনেকে।
বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীত বস্ত্র কম্বল নিতে আসা সাইমা বেগম বলেন, আমাদের এলাকায় একটু শীত বেশি। খবর পেয়ে আজ এখানে কম্বল নিতে আসছি। এতে আমি খুবই খুশি। দোয়া করি আল্লাহ যেন বিজিবির ভালো করেন।
দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, আপনাদের সীমান্ত এলাকা হিলিতেই ‘সীমান্ত ব্যাংক’ আছে। এখানে আপনারা ডিপিএস সহ বিভিন্ন লেনদেন করতে পারেন। কারণ এই ব্যাংকটি আমাদের বিজিবি দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাই আপনারা সীমান্ত ব্যাংক এর প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে পারেন বলে জানান তিনি।
এসময় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *