1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শীলা আহমেদের মেয়ে, নুহাশ হুমায়ূনের হাত ধরে পর্দায় - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

শীলা আহমেদের মেয়ে, নুহাশ হুমায়ূনের হাত ধরে পর্দায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৫৮ পিএম
শেয়ার করুন

একটি রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী হয়ে যায় জনমানব শূন্য। সর্বশেষ দু’জন মানুষ বেঁচে আছে ঢাকায়। তারাই হলো অপু ও আইরা। একটা সময় তারা বুঝতে পারে সেই রক্তপিপাসু পোকার হাত থেকে বেঁচে থাকার হাতিয়ার হলো মশারি। এমনই এক গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পুত্র নুহাশ হুমায়ূন। সিনেমার নামও ‘মশারি’।

আর এতে অভিনয় করেছেন ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। মজার বিষয় হলো স্বল্পদৈর্ঘ্য পরিসরের এই সিনেমার মাধ্যমে পর্দায় আসতে যাচ্ছে হুমায়ূন আহমেদ কন্যা শীলা আহমেদের মেয়ে অনোরা। সে অভিনয় করেছেন সুনেরাহ’র বোনের চরিত্রে।

নুহাশ জানান, পৃথিবীর ধ্বংসের শেষপ্রান্তে এসে দুই বোনের গল্প উঠে আসবে। যার একজন সুনেরাহ। সিনেমার গল্পটি ভৌতিক ধরনের। দুই বোনের নাম অপু ও আইরা।

সুনেরাহ বলেন, ‘২০১৯ সালে ছবিটির কাজ করি। এটা তৈরিই করা হয়েছিল বিশ্বের বিভিন্ন উৎসবে পাঠানোর জন্য। সে অনুযায়ী ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।’

জানা গেছে, এটি আন্তর্জাতিক মুক্তি হতে যাচ্ছে সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে। আগামী ১৩ মার্চ এটি দেখানো হবে। সিনেমাটি লিটিল বিগ প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত হয়েছে। যেখানে প্রযোজক হিসেবে আছেন বুশরা আফরিন ও নুহাশ হুমায়ূন।

এই বিভাগের আরো খবর