1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শুধু শারীরিক প্রশান্তি না, যৌন জীবনকে মধুময় করতে প্রয়োজন যোগাসন - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

শুধু শারীরিক প্রশান্তি না, যৌন জীবনকে মধুময় করতে প্রয়োজন যোগাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২ ৩:২১ পিএম
শেয়ার করুন

কাজের চাপে আর সময়ের অভাবে নিজের যত্ন নেওয়া হয়ে ওঠে না। কিন্তু এভাবে আর কতদিন। নিজেকে প্রাণবন্ত করে তুলতে নিয়মিত করতে হবে যোগাব্যায়াম বা যোগাসন। প্রশান্তি অর্জনের অন্যতম মাধ্যম হলো যোগ বা যোগাসন। শুধু শারীরিক প্রশান্তি না, যৌন জীবনকে মধুময় করতে প্রয়োজন নিয়মিত যোগাসন।

সঠিক আসন সঠিক ভাবে করলে, উন্নতি হতে পারে যৌন জীবনে। বিশেষজ্ঞদের মতে, যোগাসন শরীরের বিভিন্ন পেশির সচলতা যেমন বৃদ্ধি করে তেমনই, বৃদ্ধি করে বিভিন্ন অঙ্গে রক্তসঞ্চালন। যৌন মিলনের সময় আনে দেহ ও মনের স্ফূর্তি। দেখে নিন কোন কোন আসন আপনার যৌন জীবনকে করে তুলতে পারে আরও মধুময়।

আনন্দ বালাসন

এই আসনকে ইংরেজিতে বেবি পোজও বলা হয়ে থাকে। এই আসন সঠিক ভাবে অনুশীলন করলে পা, কোমর ও নিতম্বের পেশিগুলোর শক্তি বৃদ্ধি পায়। যৌনাঙ্গের রক্ত সঞ্চালন ভাল রাখতেও বেশ উপযোগী এই আসন। ফলে যৌন মিলন সুখকর করতে এই আসন অত্যন্ত কার্যকর। পাশাপাশি নারীদের ঋতুস্রাবকালীন পেশির টান কমাতেও সাহায্য করে এই আসন

চক্রাসন

মেরুদণ্ড ভাল রাখতে এই আসনটি বেশ জনপ্রিয়। কিন্তু এই আসনে নমনীয় হয় গোটা দেহই। পাশাপাশি ঝরে পেটের বাড়তি মেদ। ফলে উপকৃত হয় যৌন জীবন।

অধোমুখ শ্বনাসন

এই আসনে মুখ নিচু করে কুকরের মতো ভঙ্গিমা করা হয়ে থাকে। হাত, পা, কাঁধ ও পিঠের পেশি ভাল রাখতে সাহায্য করে এই আসন। পাশাপাশি মস্তিষ্কে রক্তসঞ্চালন বৃদ্ধি করে, ফলে ভাল উজ্জীবিত হয় মন।

তবে খেয়াল রাখবে সব আসন সবাই করতে পারেন না। বিশেষত শারীরিক অসুস্থতা থাকলে যে কোনো আসন করার আগেই নেওয়া উচিত বিশেষজ্ঞদের পরামর্শ।

এই বিভাগের আরো খবর