1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে জয়শঙ্কর যা বললেন - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে জয়শঙ্কর যা বললেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৭ এএম
শেয়ার করুন

গণঅভ্যুত্থানের পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠানোর প্রশ্নে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার জার্মানির বার্লিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বিষয়টি নিয়ে জানতে চান।

ওই সাংবাদিক বলেন, বাংলাদেশ সরকার বলছে, তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে?

জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, “আপনারা জানেন- বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই এ সরকারের সঙ্গে কাজ করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।”

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এখনও তিনি সেদেশেই অবস্থান করছেন।

সূত্র: এএনআই

এই বিভাগের আরো খবর