1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঘিরে দ্বিধায় রিপাবলিকানরা যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য আসছে সুদমুক্ত শিক্ষাঋণ দেশজুড়ে নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশ আইজিপির তিন নগরীতে মেয়র পদে লড়বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পিরোজপুরে ভারতীয় নাগরিক পরিচালিত আশ্রমের কমিটি স্থগিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড নাশকতায় জড়িতদের শনাক্তের নির্দেশ আইজিপির, ৪ জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: ভারত মনসুর হত্যায় ফুঁসছে পৌরসভা, সানির ফাঁসি দাবি! সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১২:২৫ পিএম
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। মঙ্গলবার সকালে সতর্কবার্তাটি জারি করা হয়। এর পাশাপাশি কিছু অঞ্চলে হলুদ সতর্কতাও দেওয়া হয়েছে। কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে সড়কে চলাচলের সময় গাড়িচালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে আবুধাবি পুলিশ।

আবহাওয়া ও চলাচলের নির্দেশনা

এনসিএমের পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার ৩ নভেম্বর ইউএই-এর আবহাওয়া সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে ভোরের দিকে দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থানে ঘন কুয়াশা পড়ে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আবুধাবি পুলিশ চালকদের সড়কের ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তনশীল গতিসীমা অনুসরণের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চলে আর্দ্রতা বৃদ্ধি পেয়ে ফের হালকা থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে।

তাপমাত্রা ও বাতাসের পূর্বাভাস

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এর মধ্যে আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং দুবাইয়ে ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হতে পারে। অন্যদিকে রাস আল খাইমায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, দক্ষিণ-পূর্ব দিক থেকে বইতে থাকা হালকা থেকে মাঝারি বাতাস পরবর্তীতে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার থাকলেও তা সর্বোচ্চ ৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এ সময়ে আরব উপসাগর ও ওমান সাগরে সমুদ্রের অবস্থা শান্ত থাকবে বলে নিশ্চিত করেছে এনসিএম।

এই বিভাগের আরো খবর