1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ - আজকের কাগজ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
নতুন শিক্ষাক্রমে তৃতীয় ভাষা: বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় ইরান যুদ্ধ নিয়ে প্রশাসনের জবাবদিহি চাইবেন ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের আধিপত্যে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ নিউইয়র্কের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য হলেন শেভালিয়ের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প প্রশাসন ১৯৯৪ সালের করাচি টেস্টে সেলিম মালিকের ফিক্সিং প্রস্তাবের অজানা অধ্যায় স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করায় সচিব মসিউর রহমানকে প্রত্যাহার গাজীপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আহত পোশাকশ্রমিক হাসপাতালে মৃত জর্জিয়ার সিনেট আসনে ট্রাম্পের ঘনিষ্ঠ কলিন্সকে হারিয়ে জয়ী ডেমোক্র্যাট জন অসফ

সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৩:১২ পিএম
শেয়ার করুন

ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বুধবার সকালে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে আয়োজিত শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে হেমায়েতপুর থেকে সিংগাইর সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করলে পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠে। এই সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গুরুতর আহত হন। এছাড়া বেশ কয়েকজন শ্রমিকও এ ঘটনায় আহত হয়েছেন।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, সকালে পদ্মার মোড় এলাকায় দুই পাশ থেকে প্রায় ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর