1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সখীপুর লন্ডন প্রবাসী রুবেলের বিরুদ্ধে মানববন্ধন - আজকের কাগজ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড মিডিয়া লিটারেসি অলিম্পিয়াড-২০২৬ ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়ার অভিযোগে লেঙ্গুরার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি ‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত ভাসানচর আমাদেরই থাকবে: হান্নান মাসউদ শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়: বাংলাদেশ ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

সখীপুর লন্ডন প্রবাসী রুবেলের বিরুদ্ধে মানববন্ধন

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার লন্ডন প্রবাসী রুবেলের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখল ও স্থানীয় লোকজনদের হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১২ ডিসেম্বর)বিকেল আনুমানিক ৪টার দিকে মাঝি পাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ মানববন্ধনে আশেপাশের গ্রামের প্রায় কয়েক’শ লোক অংশ নেয়।এ-সময় মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ রুবেলের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে স্লোগান দিতে থাকে।সাধারণ মানুষের দাবি,দীর্ঘদিন যাবৎ রুবেল ও তার পরিবার এই মহল্লার মানুষকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে।গত কিছু ধরে আমাদের মহল্লার প্রায় ৩’শ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ করে চলাচলে বাধা দিচ্ছে। সম্প্রতি ৬ ফুটের ইট সলিংয়ের এই রাস্তা তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় তার পরিবার।স্থানীয় বাসিন্দা মুক্তি বেগমের দাবি,রুবেল লন্ডন থেকে দেশে এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও হুমকি দেয়।এ মানববন্ধনে অংশ নেওয়া হিন্দু সম্প্রদায়ের অখিল জানান,রাস্তাটি আমাদের পৈত্রিক জমির উপর দিয়ে গেছে।এই রাস্তার জায়গায় রুবেলের কোন জমি নেই।তার ক্রয়কৃত বিরোধপূর্ন ১২ শতাংশ জমি আমাদের পৈত্রিক সম্পত্তি।ইতিমধ্যে ঐ জমির উপর মামলা করে আদালতের রায় পেয়েছি।মানুষের দুর্ভোগ লাগবে রাস্তার ব্যাপারে আমাদের ওয়ারিশগণের আপত্তি নেই।রুবেলের মা আঙ্গুরী বেগম কথায় কথায় সবাইকে বস্তিবাসী বলে তাচ্ছিল্য করে।তিনি আরও অভিযোগ করেন,রুবেল ও তার পরিবার বাপ-দাদার ভিটে থেকে উচ্ছেদ করে ভারত পাঠিয়ে দেবে বলে হুমকি দেয়।হামিদ নামে এক ব্যবসায়ী বক্তৃতায় জানায় রুবেল লন্ডন বসে হৃদয়ে সখীপুর নামক ফেসবুক আইডি খুলে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির সম্মানী ব্যক্তি আপত্তিকর পোস্ট করে মানহানি ঘটাচ্ছে।আমরা ঐক্যবদ্ধ্য হয়ে রুবেল ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।এ সময় উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম বলেন,প্রশাসন অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।এ মানববন্ধন চলাকালে সখীপুর -কালিদাস রোডের ৯নং মাঝি এলাকায় রাস্তার দু-পাশে মানববন্ধনে অংশ লোকজনে চাপে তীব্র যানযটের সৃষ্টি হলে মানববন্ধন শেষ করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *