1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের দুই জন নিহত - আজকের কাগজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের দুই জন নিহত

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫ ২:৩৬ পিএম
শেয়ার করুন

ঢাকাগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দুই যুবক নিহত  হয়েছে। নিহত দুই যুবক হলেন-বেলাল  হোসেন (৩৫)ও সঞ্জয় কুমার (২৭) ।
রোববার (১১ মে) রাত সাড়ে এগারোটায় রংপুর জেলার কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায়  এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত  বেলাল  হোসেন (৩৫) কুড়িগ্রামের  ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে এবং সঞ্জয় কুমার (২৭) একই উপজেলার কবির মামুদ খামারটারী এলাকার নিবারণ চন্দ্রের ছেলে ।নিহতের চাচার সুমন কুমার রায় জানান, সঞ্জয় ও বেলাল একই মোটরসাইকেলে রংপর থেকে বাড়ি ফেরার পথে কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ আলী বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা খবর পেয়ে কাউনিয়া থানা থেকে লাশ বাড়িতে নিয়ে আসি।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। দুর্ঘটনাটি আমার এলাকায় নয়।
কাউনিয়া থানার পুলিশ ব্যবস্থা নেবেন।কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ জানান, ঢাকাগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের  সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজনেই মারা যায়। পরে লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে  সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর